1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন।

পল্লী বিদ্যুতের অবহেলাকে দায়ী,বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে গাভীর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৫৮৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে বিলের মাঝে বিদ্যুৎস্পৃষ্টে অস্ট্রেলিয়ান জাতের একটি গাভীর মৃত্যু হয়েছে।

৩ এপ্রিল, সোমবার সকাল ৯টার দিকে বোয়ালখালী  পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর আফিয়া বাপের বাড়ির পাশের বিলে এ ঘটনা ঘটে।
গাভীটির মালিক মো.ইয়াছিন জানান, সকালে বিলে গাভীটি কাঁচা ঘাস খেতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির পাশে থাকা টানা তারে জড়িয়ে যায়। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে গাভীটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাভীটির আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকা হবে। এক সপ্তাহ আগে গাভীটি একটি বাছুর জন্ম দিয়েছিল বলে জানান ইয়াছিন।
ইয়াছিন অভিযোগ করে বলেন, টানা তারটি আগে থেকে ছিঁড়ে বিদ্যুৎ সঞ্চালন তারের সাথে লেগে ছিলো। ফলে এ দূর্ঘটনা ঘটেছে।  এজন্য তিনি পল্লী বিদ্যুতের অবহেলাকে দায়ী করেন।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ বোয়ালখালীর ডেপুটি জোনাল ম্যানেজার মো. এমরান গণি বলেন, ‘গাভীটি খুঁটির টানা তার ছিঁড়ে ফেলায় তা বৈদ্যুতিক তারের সাথে লেগে গাভীটি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। বৈদ্যুতিক সঞ্চালন তার ছিঁড়েনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট