1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

পলাশবাড়ী পৌর শহরের পত্রিকা বিক্রেতা উজ্জলের মাতা জ্যোৎস্না বেগমের ইন্তেকাল,গভীর শোক জ্ঞাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবির,

বিশেষ প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের পত্রিকা
বিক্রেতা উজ্জল সরকারের মাতা জ্যোৎস্না
বেগম (৭০) অসুস্থজনিত কারণে ইন্তেকাল
করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজেউন)।

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর
গ্রামের মৃত মন্টু মিয়ার বিধবা স্ত্রী ও পত্রিকা
বিক্রেতা এবং এজেন্সি উজ্জল সরকারের মাতা
জ্যোৎস্না বেগম বিভিন্ন জটিল রোগে অসুস্থজনিত
কারণে নিজ বাড়িতে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন।
গত কয়েকদিনের ব্যবধানে তার শারীরিক অবস্থা
আরও গুরুতর হয়ে পড়ে।

বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার
দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে
একমাত্র ছেলে উজ্জল,পুত্রবধূ,৩ মেয়ে নাতি,নাতনি, পাড়া প্রতিবেশি,আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উজ্জল সরকারের মাতার মৃত্যুতে সহকর্মী স্থানীয়
অন্যান্য পত্রিকা বিক্রেতা-এজেন্সি,পত্রিকা পাঠক
মহল, পলাশবাড়ী মডেল প্রেস ক্লাব,প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি,সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ নানা পেশাজীবি মহল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি পৃথক বিবৃতিতে গভীর সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্র জানায়,শুক্রবার ২২শে ডিসেম্বর
বাদ জুম্মা পলাশবাড়ী পৌর শহরের গিরিধারীপুর সরকার পাড়া/পূর্ব পাড়া বায়তুল কারিম জামে মসজিদ
ও ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হবে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট