1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু সফল সিজারিয়ান অপারেশন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৫৫৩ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবির,

বিশেষ প্রতিনিধিঃ

আর নয় ঢাকা রংপুর অথবা গাইবান্ধা এখন পলাশবাড়ী সরকারি হাসপাতালে হবে সিজারিয়ান সহ সকল রোগের অপারেশন। দীর্ঘ ৭ বছর পর গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালটেন্ট এনেস্থথেসিয়া পদায়ন হওয়ায় অপারেশন থিয়েটার এর কার্যক্রম শুরু করা হয়েছে।

১৯ মার্চ মঙ্গলবার সকাল সাড় ১১টায় রোগী জিম্মি আক্তার (২০) এর সিজারিয়ান সেকশনের মাধ্যমে একজন পুত্র সন্তান জন্মদান করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন পর এ সফল সিজারিয়ান অপারেশনের নেতৃত্ব দেন জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার সাবরিনা পারভীন,জুনিয়র কনসালটেন্ট এনেস্থেসিয়া ডাক্তার আতিকুর রহমান,মেডিকেল অফিসার ডাক্তার উলফাত আরা ইমু,ওটি ইনচার্জ সিস্টার ফাতেমা বানু। সিজারিয়ান পর বর্তমানে মা ও তার পুত্র সন্তান উভয়ে সুস্থ আছেন।

এদিকে এ সিজারিয়ান অপারেশন সফল হওয়ায় রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার এ বি এম আবু হানিফ ও গাইবান্ধা সিভিল সার্জন গাইবান্ধা ডাক্তার আব্দুল্লাহেল মাফি পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন টিমকে অভিনন্দন জানান এবং মা ও নবজাতকের সুস্থতা কামনা করেন।

এ অপারেশন সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আনিসুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে জনবল সংকট দূর হওয়ায় আগামীদিনে উপজেলার সর্বস্তরের মানুষকে চিকিৎসা সেবা প্রদানের সুযোগ প্রসার হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী,স্বাস্থ্য মন্ত্রী ও জাতীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট