1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

পলাশবাড়ীর ইকরা কোচিং সেন্টারে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আলোচনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৩ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের সামাদের বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইকরা কোচিং সেন্টারে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।

ইমাম ও সমাজসেবক মাওলানা মো. রফিকুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন,খুকশিয়া দাখিল মাদ্রাসা আরবি শিক্ষক মাওলানা মো. শফিউল আলম।

স্বাগত বক্তব্য রাখেন,ইকরা স্কুল এন্ড কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মো. হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে ময়মন্তপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম রাজা,বাহাদুরপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. আবদুল জলিল, কেমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন সরকার,সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শফিউল ইসলাম,পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক ফিরোজ কবির,ছোট নারিচাগাড়ী সিনিয়র ফাজিল মাদ্রাসার হাফেজ ও ক্বারি মাওলানা মো. আব্দুর রাজ্জাক,সাবদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাইদুর রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাংবাদিক,কবি ও আবৃত্তিশিল্পী আমিরুল ইসলাম কবির প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ওই কোচিং সেন্টারের দেড় শতাধিক ছাত্র ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন,অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মোঃ মাজহারুল ইসলাম।

শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট