1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৫ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। ১৪ ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী পৌর এলাকার সড়ক ও জনপথ (সওজ) সিএন্ডবি অফিসের পাশে পলাশবাড়ী বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর প্রধান,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব,থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসন,গণমাধ্যমকর্মী,থানা পুলিশ,পৌরসভার কর্মকর্তাগণ ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মুহাম্মদ মোস্তাফিজুর রহমান রাজা।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট