1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

পলাশবাড়ীতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে জামায়াতের র‍্যালী

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবির,

বিশেষ প্রতিনিধিঃ

মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য সামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখার দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার পলাশবাড়ী  উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৮শে ফেব্রুয়ারী বিকাল ৪টায় জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে এক বিশাল র‍্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর রোড বেলের ঘাট মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার আমির মো. আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাখায়াত হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার সাংগঠনিক সেক্রেটারী ও গাইবান্ধা ৩ আসনের সাদুল্লাপুর~পলাশবাড়ী আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবু তালেব সরকার,উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওঃ বেলাল উদ্দিন সরকার, বরিশাল ইউনিয়ন আমীর মো. শামিম প্রধান সহ জামায়াতের ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,বাজারে এখনো দ্রব্য মূল্যের দাম বেশী গরীব খেঁটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোঁরা খোলা না থাকে সেইদিকে প্রশাসনকে নজর দিতে জোর আহবান জানানো হয়।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট