1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে বিএনপি’র ডাকা হরতালে ৫টি বাস-ট্রাক ভাঙচুর

  • প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৮ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে গাইবান্ধার পলাশবাড়ীতে ১টি যাত্রীবাহী বাস,২ টি পণ্যবাহী ট্রাক ও ২ টি ড্রাম ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টা থেকে ১ টার মধ্যে ঢাকা~রংপুর মহাসড়কে পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল থেকেই জুনদহ এলাকায় অবস্থান নেয় বিএনপি জামাত ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

দুপুর সাড়ে ১২ টার দিকে বগুড়া থেকে গাইবান্ধাগামী ফরহাদ স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর চালায় পিকেটাররা।
এরপর রংপুরগামী দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ড্রাম ট্রাকে ভাঙচুর চালায় তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটারদের ইট পাটকেলের জবাবে টিয়ারশেল ছোড়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর~তদন্ত) লাইছুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেই সাথে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট