1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

পলাশবাড়ীতে প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো’র কর্মচারীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবির,

বিশেষ প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে জোর করে গ্রাহকের বসতবাড়ীতে প্রিপেইড মিটার লাগাতে গিয়ে স্থানীয় জনতার প্রতিবাদ ও রোষানলে পড়ে গাড়ী নিয়ে পালিয়ে যায় পলাশবাড়ী নেসকো’র কর্মচারীরা।

এঘটনাটি ঘটেছে ২রা ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নে। ওই ইউনিয়নের ফতেপুর গ্রামে বসতবাড়ীতে গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে প্রিপেইড মিটার স্থাপনের সময় স্থানীয় জনতা ও নেসকোর গ্রাহকগণ প্রতিবাদ জানায়,এসময় উত্তেজিত জনতার রোষানলে পালিয়ে যায় নেসকোর কর্মকর্তা ও কর্মচারীরা।

এদিকে গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একটি চক্র উপজেলা জুড়ে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অপরদিকে,প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি গঠন করেছে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন।

পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজ ও প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির নেতারা দাবী করেন,পরবর্তীতে কেউ যদি প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করে তাহলে স্থানীয় জনতা তাদের গণধোলাই দিলে তার দায়ভার নেসকো কর্তৃপক্ষকেই নিতে হবে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট