1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

পলাশবাড়ীতে পোকা দমনে পার্চিং উৎসব পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৮৩ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা, কীটনাশকের ব্যবহার কমানো এবং ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণে গাইবান্ধার পলাশবাড়ীতে পালিত হলো পার্চিং উৎসব।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের জামালপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগেরর আয়োজনে এই পার্চিং উৎসব পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকা জাহান তৈষি, উপ সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন,উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নাজমুল হুদা,কৃষক নজরুল ইসলাম,আইয়ুব আলী, বকু মিয়া,ওয়াহেদ মিয়া ছাদেক আলী,শামিম মিয়া ও রুবেল মিয়া প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু জানান, পার্চিং পদ্ধতি হচ্ছে জমিতে নিরাপদ অভয়াবস্থান সৃষ্টি করা। পার্চিং অর্থাৎ বাঁশের কঞ্চি বা গাছের ডাল জমিতে পুতে রাখা। যেখানে পাখিরা বসে বিশ্রাম নিতে পারবে এবং ফসলের ক্ষতিকর পোকাগুলো খাবে এবং মলত্যাগ করে জমিতে সার বৃদ্ধি করবে। জমিতে চারা রোপণের এক সপ্তাহের মধ্যে এক বিঘা জমিতে ৭ থেকে ১০টি ডাল মাটিতে পোতা যাবে।

কৃষকদের পার্চিং পদ্ধতিতে উৎসাহিত করার লক্ষে এ পার্চিং উৎসবেরর আয়োজন করা হয়।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট