1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত জেরে গাছ কর্তনের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৫৩৩ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত জের ধরে বেশকিছু মেহগনি গাছ কর্তনের অভিযোগ।

অভিযোগে প্রকাশ,পলাশবাড়ী পৌর এলাকার জগরজানী গ্রামের আব্বাস আলীর ছেলে পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী শাহারুল ইসলামের সাথে পার্শ্ববর্তী ২নং হোসেনপুর ইউনিয়নের দেবত্তর কলাগাছী গ্রামের খোকা মিয়ার ছেলে আব্দুল হালিম গং-দের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় ৩১ জুলাই হালিম,রাকিব উদ্দিন সাগর, কাওসার মিয়া,এরফান মিয়া, রাজা মিয়া,কুলসুম বেগম এবং পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের শাহনাজ পারভীন এলসি ও শিমুল মিয়া সহ অজ্ঞাতনামা ১০/১২ জন ঘটনার সময়ে আকস্মিকভাবে তারা শাহারুলের জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৭টি মেহগণির গাছ কর্তন করে।

এসময় শাহারুল ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে বিবাদীরা তাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

এ ব্যাপারে শাহারুল ইসলাম বাদী হয়ে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট