1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

পলাশবাড়ীতে অটো গ্যারেজের নৈশ প্রহরীকে হত্যা করে ৫টি আটো চুরি

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবির,

বিশেষ প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী সরকারি হাসপাতালের পুর্ব পাশে অটো চার্জের গুদাম হতে পূর্ব শত্রুতার জের ধরে দুদু মিয়া (৬০) নামে এক ব্যাক্তিকে শ্বাসরোধ করে হত্যা করে গ্যারেজ থেকে ৫টি অটোরিকশা চুরি করে নিয়ে গেছে সশস্ত্র চোররা।

প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা গেছে,পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের ঔষধ ব্যবসায়ী জিল্লু মিয়ার অটো গ্যারেজ থেকে গত কয়েকদিন আগে অটো চুরির ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় এলাকার চিহ্নিত একদল চোর চক্র ১৩ জুলাই শনিবার দিবাগত রাতে ওই গ্যারেজে পুর্ব পরিকল্পিত ভাবে চুরির জন্য আসে। এসময় নৈশ প্রহরী দুদু মিয়া চুরিতে বাঁধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ৫টি অটোরিকশা চুরি করে নিয়ে যায়।

নিহত দুদু মিয়া (৬০) (ঔষধ ব্যবসায়ী) নূরে আলম জিল্লু নামে এক ব্যক্তির গ্যারেজে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

নিহত দুদু মিয়া (৬০) পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ এম আজমিরুজ্জামান বলেন,এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট