1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সিএনজি দুর্ঘটনায় আহত ৫ শিক্ষার্থী

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৮৮১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা :

চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন এলাকায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় বোয়ালখালী উপজেলার পাঁচজন কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পটিয়া হুলাইন কলেজ এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—জয় পালিত, শ্রাবণী শীল, প্রমী শীল, প্রমীর স্বামী রনি দাশ এবং আরও একজন পরীক্ষার্থী। তাঁরা সবাই বোয়ালখালী উপজেলার স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী জয় পালিত  জানান, ‘‘পরীক্ষা শেষে আমরা পাঁচজন একটি রিজার্ভ সিএনজিতে করে বোয়ালখালী ফিরছিলাম। হুলাইন কলেজ এলাকায় পৌঁছালে আমাদের সিএনজির ব্রেকে সমস্যা দেখা দেয়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে আমাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।’’

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা সবাই কমবেশি আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফিরে গেছেন।

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন বলেন, ‘‘ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। আল্লাহর রহমতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সকলেই সুস্থভাবে বাড়ি ফিরেছে।’’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট