1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের মিলাদ ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, হামদ নাত পরিবেশন, মিলাদ ও দোয়া মাহফিল ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায় নগরীর চেরাগী পাহাড়স্থ বৈঠক খানা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, লেখক ও কলামিস্ট নেছার আহমেদ খান, প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, সাউন্ড টাচ এর কর্ণধার ইলিয়াস ইলু,আলহাজ্ব কবির মোহাম্মদ, সালমা বেগম, রোজী চৌধুরী, শাহরিয়ার মুনির জিসান, আসাদুর রহমান আসাদ, জয়নাল আবেদীন প্রমুখ।

বক্তারা বলেন,সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদ এ মিলাদুন্নবী(সা.)। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) শুধু মুসলমানদের নবী হিসেবে আসেননি। তিনি এসেছেন বিশ্বনবী হিসেবে, সৃষ্টি জগতের আশীর্বাদ হিসেবে। তিনি এসেছিলেন রহমাতুল্লিল আলামিন হিসেবে। আজকের অশান্ত পৃথিবীর বাস্তবতায় মহানবী (সা.) এর শান্তির আদর্শ আমাদের বেশি বেশি অনুসরণ করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ করে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন খাজা নিজাম উদ্দিন আউলিয়া দরবার শরীরের খলিফা মাওলানা শাহ ফাইজুল কবির বদরী। হামদ ও নাত পরিবেশন করেন শায়ের মুহাম্মদ আশরাফ চীশতি, খাদিম হযরত শাহ মোহছেন আউলিয়া দরবার শরীফ ও শায়ের মুহাম্মদ নাঈম হোসাইন নযামি, শিক্ষার্থী জামিয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা চট্টগ্রাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট