1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

পটুয়াখালী জেলা গনঅধিকার পরিষদের সম্প্রীতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৫৫৩ বার পড়া হয়েছে

বরিশাল ব্যুরো।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ও গনতন্ত্র প্রতিষ্ঠার জীবন উৎসর্গ করা সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ছাত্র -জনতার গনঅভ্যুত্থান পরবর্তী শান্তি শৃঙ্খলা ও সংহতি প্রতিষ্ঠায় সম্প্রীতি সমাবেশ করেছে পটুয়াখালী জেলা শাখার গনঅধিকার পরিষদ নেতৃবৃন্দ।

সোমবার ১২’ আগস্ট-২৪ ইং বিকেলে পটুয়াখালী পৌর শহরের ঝাউতলা এলাকায় সম্প্রীতি সমাবেশ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। ঝাউতলা থেকে বিক্ষোভ শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঝাউতলা এসে ঘন্টা ব্যাপি সম্প্রীতি সমাবেশ করেন।

এসময় গনঅধিকার পরিষদের শ্লোগান ছিলো ভিপি নূরের ঘোষণা চাঁদাবাজি চলবেনা, ভিপি নুরের কথা রাখছি ১০ পারসেন্ট ধাক্কা দিছি, এর ধারাবাহিকতায় সারাদেশে ছাত্র আন্দোলন গড়ে উঠে। ডাকসু সভাপতি ভিপি নূরের নেতৃত্বে সমন্বয় কারীরা ছাত্র অধিকার পরিষদের তৈরি হয়েছে বিধায় গত ৫’আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে সুশাসন প্রতিষ্ঠা হতে শুরু করেছে দেশবাসীকে এজন্য আন্তরিক ধন্যবাদ। নতুন দেশ গড়তে ভিপি নূরের পক্ষ থেকে দেশবাসীর সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

উক্ত সম্প্রীতি সমাবেশে  সভাপতিত্ব করেন সৈদয় নজরুল ইসলাম লিটু (আহ্বায়ক জেলা গন-অধিকার পরিষদ পটুয়াখালী)। এছাড়া উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনীম, কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য মোঃ শহিদুল ইসলাম (ফাহিম), মোঃ কামাল হোসেন(যুব ও ক্রীড়া সম্পদাক কেন্দ্রীয় কমিটি), গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক রবিউল হাসান, বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু নাঈম, মোঃ শাহ আলম শিকদার (সদস্য সচিব গনঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা), ছাত্র অধিকার পরিষদের পটুয়াখালী জেলা সভাপতি মহসিন ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট