1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে পেট্রোল নিক্ষেপে হোটেল ম্যানেজার কে হত্যার প্রধান আসামি সাকিব আটক।

  • প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৪৬৬ বার পড়া হয়েছে

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পেট্রোল নিক্ষেপ করে হোটেল ম্যানেজার জাহাঙ্গীর কে পুরিয়ে মারার প্রধান আসামি সাকিব গাজী কে আটক করেছে পুলিশ।শুক্রবার রাত আনুমানিক সাড়ে চারটার সময় আসামির খালার বাড়ি বরিশাল উজিরপুর থেকে আটক করা হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম (পিপিএম),(বিপিএম).

প্রেস ব্রিফিং সুত্রে, জেলা পুলিশ সুপার জানান ঘটনায় সংপৃক্ত সাকিব অত্যান্ত চতুরতার সাথে বিভিন্ন স্থান পরিবর্তন করে অবস্থান করছিলো। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান জানতে পেরে সদর থানার এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স ও উজিরপুর থানা পুলিশের সহযোগিতায় আসামীর খালা বাড়ি উজিরপুর থেকে রাত ৪.৩০ মিনিটের সময় সাকিবকে আটক করতে সক্ষম হয়। এর আগে এসআই কামরুল ইসলাম সাহসী ও চৌকস পুলিশ হিসেবে কয়েকবার সম্মাননা পদকে ভূষিত হন।

উল্লেখ্য, গত ২’রা জুন শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় পটুয়াখালী পৌরসভার ৭ নং ওয়ার্ড ফটিকের খেয়াঘাট সিকদার আবাসিক হোটেল ম্যানেজার জাহাঙ্গীর এর গায়ে পেট্রোল নিক্ষেপ করে আগুন দেয়ার ঘটনা ঘটায়। পরে আহত জাহাঙ্গীর কে পটুয়াখালী সদর হসপিটালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের পরে আশংকা জনক অবস্থায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে রেফার করেন। ঘটনার ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হোটেল ম্যানেজার জাহাঙ্গীর এর মৃত্যু হয়। এবিষয়ে সদর থানায় আসামি সাকিব গাজী ও তার পিতাঃ শাহিন গাজীকে আসামি করে মামলা দায়ের করা হয়। এদিকে ঢাকা থেকে মৃত্যু জাহাঙ্গীর এর লাশ বাড়িতে এনে জানাযার আগে আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত জাহাঙ্গীর এর পরিবার ও এলাকাবাসী।

এর আগে পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ২৪ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতারের আশ্বাস দিয়েছিলেন তবে ২৪ ঘন্টার আগেই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট