1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

পটিয়া শাহচান্দ আউলিয়া (রা:) এর খাছ ওরশ শরীফ সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৫৫৫ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়া হযরত শাহচান্দ আউলিয়া (রাঃ) এর মহান খাছ ওরশ শরীফ শাহচান্দ আউলিয়া দরগাহ ওয়াকক স্টেট মোতওয়াল্লী কমিটির ব্যবস্থাপনায় খতমে কোরআন, খতমে বোখারী শরীফ ও ঈদের মিলাদুনবী (স:) মাহফিল সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৭জানুয়ারী) মাজার প্রাঙ্গণে মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও সাবেক চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী। শাহচান্দ আউলিয়া দরগাহ ওয়াকক স্টেট মোতওয়াল্লী কমিটির সভাপতি শাহসুফি মাওলানা নুরুল কবির আল কাদেরীর সভাপতিত্বে ও শাহজাদা সৈয়দ কুতুব উদ্দিন শাহনূরীর পরিচালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন মুফতি কাজী আব্দুল ওয়াজেদ। বিশেষ আলোচক ছিলেন আল্লামা মহিউদ্দিন কাশেমী। উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুখতার আহমেদ, প্রফেসর মোঃ ইউনুছ, মুফতি আলাউদ্দিন আশরাফী, শাহজাদা এস এম বোরহানউদ্দিন শাহনূরী, সরফুদ্দিন মোঃ জঙ্গী, মাওলানা হামিদুল হক, এস এম নজুম উদ্দিন শাহনূরী, মাসুম শাহ আলকাদেরী, এস এম আমির খসরু, এস এম মারুফ, এস এম সাকলাইন, সৈয়দ ফারহান নুর প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আউলিয়া কেরামের আদর্শ অনুসরণ করে সবাইকে আদর্শিক জীবন গঠনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট