1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

পটিয়া জিরি ইউনিয়নে প্রত্যাশীর উদ্যোগে নিরাপদ অবিভাসন বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬২ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম) প্রতিনিধি:ইউনিয়ন প্রত্যাশীর উদ্যোগে পটিয়া ইউনিয়ন পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্ম-কৌশল শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ অভিবাসনের লক্ষ্যে সুইজারল্যান্ড সরকারের আর্থিক অনুদানে স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন “সিমস প্রকল্প”-এর উদ্যোগে আজ পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন স্থানীয় সরকার প্রতিনিধিগণ,জিএমসি সদস্য, মাইগ্রেশন ফোরাম সদস্যগণ, লোকাল লিডার, সাব-এজেন্ট ও সম্মানিত ব্যক্তিদের নিয়ে “ইউনিয়ন পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্ম-কৌশল শীর্ষক মতবিনিময় সভা” মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি-২০২৪ইং)শান্তির হাট কাশবন রেস্টুরেন্টে শুরু হয়। এতে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু।প্রত্যাশীর সিমস্ প্রজেক্ট উপজেলা সমন্বয়কারী নাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্টিত হয়। সভায় বক্তারা বৈধভাবে বিদেশ গমন,বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ এবং এ সংক্রান্ত বিদ্যমান সরকারি সুবিধাগুলো জানাতে এলাকায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এছাড়া বিদেশ যাওয়ার পূর্বে দক্ষতা অর্জনে সরকারি টিটিসিগুলোতে বিদ্যমান প্রশিক্ষণ গ্রহনে উদ্বুদ্ধ করতে হবে।প্রতারণার স্বীকার ব্যক্তিদের আইনি সহায়তার মাধ্যমে সামাজিক সুরক্ষা দিতে হবে।দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে।
ওরিয়েন্টেশন বিভিন্ন সেশন উপস্থাপন উপজেলা সমন্বয়কারী মোঃ নাহিদুল আলম।এ সময় কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন সদস্য/সদস্যা, ইউনিয়ন উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।সভা পরিচালনায় সহায়তা করেন কাশিয়াইশ ইউনিয়নের সোসাল মোবিলাইজার সাজু দাস গুপ্ত এবং সোসাল মোবিলাইজার পপি আক্তার।সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত সিমস্ প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট