1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ

পটিয়া আমির ভান্ডার দরবারের বার্ষিক ওরশ উপলক্ষে পেয়ারুল মোস্তাফা শাহ্ আমিরীর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৬৮৯ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:*

গাউছুল আযম হযরত ছৈয়দ আহমদ উল্লাহ্ (কঃ) মাইজভান্ডারীর অন্যতম খলিফা আমিরুল আউলিয়া হযরত মাওলানা ছৈয়দ আমিরুজ্জমান (কঃ) এর বার্ষিক ওরশ শরীফ আজ ১৫ জানুয়ারি ১ মাঘ সোমবার আমির ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

ওরশ শরীফের কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, জিয়ারত, তবারুক বিতরণ ও আখেরী মোনাজাত। ওরশ শরীফের শৃঙ্খলা নিয়ন্ত্রনের জন্য নির্দেশাবলী পালনসহ ওরশে মানত হাদিয়া স্বরূপ গরু, মহিষ ওরশের দিন রাত ১২ টার মধ্যে দরবারে আদবের সহিত প্রেরণ ও গরু, মহিষকে উত্যাক্ত না করার জন্য ভক্তবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়েছে। মহাসমারোহে অনুষ্ঠিতব্য ওরশে সকল ভক্তবৃন্দকে শরীক হওয়ার আহবান জানানো হয়। এ উপলক্ষে ১৫ জানুয়ারি সোমবার দুপুরে

হযরত শাহচুফি সৈয়দ পেয়ারুল মোস্তাফা শাহ আমেরী বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
এতে শাহজাদা সৈয়দ মুহাম্মদ মাসুদ উজ্জামান আমিরী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ নেওয়াজ উজ্জামান আমিরী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ দৌলত উজ্জমান আমিরী। ভক্তবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম, মোস্তাক আহমদ, মোহাম্মদ বাবলু, মোহাম্মদ মাঈনুদ্দীন, মোহাম্মদ মিজান,মোহাম্মদ দিদারুল আলম ,মোহাম্মদ মালেক, মোহাম্মদ মকসুদ, মোহাম্মদ আমিন, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ বেলাল, দস্তগীর মানিক, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ এমদাদ,
মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ভোলা সওদাগর প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট