1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধন করলেন-হুইপ সামশুল হক চৌধুরী এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৪৯৩ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জেলা প্রসাসক চটগ্রামের উদ্যোগে ২০২৩ সালে ২৩ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় পটিয়া উপজেলায় জাতীয় সংসদের হুইপ ও পটিয়া থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে পটিয়া উপজেলায় একলক্ষ সওর হাজার বৃক্ষরোপন করার এক উদ্দেগ গ্রহন করেছেন।
এ বৃক্ষরোপন কর্মসূচী পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের জনসাধারন,স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ছাড়াগাছ পৌঁছে দেওয়ার লক্ষ্য অর্জন নিয়ে সম্প্রতি উপজেলার প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপন উৎসব শুরু করেছেন হুইপ সামশুল হক চৌধুরী।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার(২৫শে জুলাই)সকাল ১১টা নাগাদ পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্ভোধন ও সুধীসমাবেশ অনুষ্টিত হয়েছে।
এতে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম এর সভাপতিত্বে এবং সচিব রাজীব কুমার মিত্রের উপস্হাপনায় সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটিয়া থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিন জেলা আ,মীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু,উপজেলা আ,মীলীগ নেতা এম এজাজ চৌধুরী,মোঃ এমরান মনা,হাজী জসিম উদ্দিন,মোঃ সাহাব উদ্দিন,ইউনিয়ন আ,মীলীগ সভাপতি মাধাই চন্দ্র নাথ,সাধারন সম্পাদক এডভোকেট হোসাইন রানা,সাংগঠনিক সম্পাদক এম বেলার চৌধুরী,ইউনিয়ন পরিষদের মেম্বার শওকত আকবর,মোঃ সালাউদ্দিন,পারভিন আকতার,নুরুল ইসলাম নুরু,খোরশেদ আলম,ফজলুল কাদের হিরু,জাগির আহমদ,নেজাম উদ্দিন,আব্দুর রহিম,এম নুরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য সভা শেষে প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম ও পড়ুয়া শিক্ষার্থীর মাঝে ছাড়াগাছ হাতে তুলে দিয়ে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট