1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

পটিয়ায় মীর আবুল হোসেন মাস্টার ফাউন্ডেশন অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৩ বার পড়া হয়েছে

(পটিয়া প্রতিনিধি)  পটিয়া স্টেডিয়ামের মাঠে মীর আবুল হোসেন মাস্টার ফাউন্ডেশন আয়োজিত সবুজ ছায়া স্পোর্টিং ক্লাবের উদ্যাগে মীর আবুল হোসেন মাস্টার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। পটিয়া পপুলার স্পোর্টিং ক্লাব বনাম রয়েল ফাইটার্স স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা ক্রীড়া ও শিশু সংগঠক মীর এরশাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদদারুল আলম দিদার, প্রধান বক্তা ছিলেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি কাউন্সিলর গোফরান রানা, অতিথি ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরুল করিম, বিশিষ্ট সমাজ সেবক মো. বোরহান উদ্দীন, ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষ গোল দিতে না পারায় ট্রাই ব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারন করা হয় ২-০ গোলে পটিয়া পপুলার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ মো. বাপ্পি, সেরা গোলদাতা মো এরশাদ সেরা গোল রক্ষক মো. মানিক, রেফারির দায়িত্বে ছিলেন মিজানুর রহমান, তার সহযোগী ছিলেন আনোয়ার, পারভেছ। এসময় প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম দিদার বলেন,ক্রীড়া ও সাংস্কৃতি শিশু-কিশোরদের মেধা ও মননকে জাগ্রত রাখে এবং যুব সমাজকে বিপদগামী হওয়ার পর থেকে বিরত রাখে। গ্রাম গঞ্চের প্রতিটি এলাকায় ক্রীড়া সংগঠনগুলোকে সরকারিভাবে পৃষ্টপোষকতা করা দরকার বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট