1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

পটিয়ায় মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৫৩১ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় নুরুল আমিন পিন্টু (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামের মৃত হাফেজ এখলাসের ছেলে বলে জানা গেছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়,বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে অনুমান ১টার দিকে পটিয়া কক্সবাজার মহাসড়কের কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে মোটরসাইকেল আরোহী নুরুল আমিন পিন্টু রাস্তা পার হওয়ার সময় মহাসড়কের উভয় দিক থেকে আসা দুটি বাসের মাঝখানে পড়ে গেলেই একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও বাসের চালক ও সহকারী পালিয়ে যায়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার মোটরসাইকেল চালিয়ে মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন বাইকচালক।সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ঘাতক বাসটি আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট