1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পটিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশাল বিজয় আনন্দ র‍্যালী

  • প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪১২ বার পড়া হয়েছে

পটিয়া, প্রতিনিধি:-

চট্টগ্রামের পটিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে এক বিশাল আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে পটিয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠন সমূহ এর ব্যানারে এ বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়। এতে আনুমানিক ৫ হাজার বিভিন্ন শ্রেণীর পেশায় লোকজন উপস্থিত ছিলেন।
এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে আ’লীগের মনোনিত প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ সভাপতি আইয়ুব আলী ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ডি.এম জমির উদ্দিন এর নেত্বত্বে
আয়োজিত বিজয় র‍্যালী তে অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু সাদাত মোহাম্মদ সায়েম, যুবলীগ নেতা জয়নাল আবেদীন রাসেল, মো. সাইফুদ্দিন, আবু তাহের, নুরুল ইসলাম, আবু তৈয়ব, মো. আরিফ, ইকবাল, রহমান, আমিন, বাবুল, সোহেল, বেলাল, আছিফ, বাবলু, সেলিম, ছৈয়দ নূর, ছুটন, ইমরুল, জসিম, জাহাঙ্গীর ও রায়হান, ভোলা।
পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করা র‍্যালীতে দলীয় নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন শ্রমীকলীগ নেতা খোরশেদ আলম, শফিকুল ইসলাম শফি, মোজাম্মেল হক ছাত্রলীগ নেতা মো. মাসুদ, মো. ইয়াছ, মো. সাকিব হোসেন, দিহান, রুবেল, কায়সার, জাহেদ, নাঈম, রাফি, মো. শাহেদ, জিয়া, জুবায়ের, শিবলু ও বাবু প্রমুখ।
বিজয় র‍্যালী শেষে উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে রাজাকার, আল বদর যেমন ছিলেন বর্তমানেও দলের মধ্যে অনেকেই গাফটি মেরে রয়েছে।
দলের তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট