1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মসজিদ–মন্দিরের পর বোয়ালখালীতে এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি

পটিয়ায় বিনির্মান ফাউন্ডেশন’র মাসব্যাপী ইফতার বিতরন কর্মসূচীর উদ্ভোধন করেন মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৪৫২ বার পড়া হয়েছে

অরুন নাথ,

পটিয়া(চটগ্রাম)প্রতিনিধি:
“কথা নয় কাজে হবে পরিচয়,জনগন থাকলে পাশে নিশ্চয় হবে জয়” এই প্রতিপাদ্যে চটগ্রামের পটিয়ার মানবিক কাজের সামাজিক সংগঠন বিনির্মান ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনায় ব্রতী রোজাদারগনের জন্য পটিয়া উপজেলায় মাসব্যাপী এক ইফতার বিতরন কর্মসূচী গ্রহন করেছেন।
বৃহস্পতিবার(১৪ই মার্চ)বিকেলে পটিয়া উপজেলার শান্তিরহাট চত্বরে এক আনুষ্টানিক আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচীর শুভ উদ্ভোধন হয়েছে।
এতে উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য ও দক্ষিন জেলা আ:মীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।
মানবিক কাজের সামাজিক সংগঠন বিনির্মান ফাউন্ডেশন চেয়ারম্যান ও সাবেক দক্ষিন জেলা যুবলীগ সদস্য আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার এর সভাপতিত্বে এবং মাষ্টার জমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিন জেলা আ:মীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবু প্রদীপ দাশ,সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী,কুসুমপুরা ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিম,ইউপি সদস্য খোরশেদ আলম,ভাটিখাইন ইউপি সদস্য নজরুল ইসলাম,যুবনেতা আবু তাহের,সাইফুল ইসলাম,ছাত্রনেতা জানে আলম,আব্দুল্লাহ নাফিস প্রমুখ।
উল্লেখ্য এ সভা শেষে গরীব দু:খী,মেহনতী,হতদরিদ্র,প্রায় পাঁচ শতাধীক মানুষের মাঝে ইফতার বিতরন করেন অনুষ্টানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট