1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

পটিয়ায় প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৭৩১ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের

পটিয়ায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মাহমুদুল হক। সে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। গতকাল (রবিবার) সকাল ১১ টায় পটিয়া থানার এস.আই এস.এম রাশেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিম (কোতোয়ালী) আদালতের সি.আর ১৩৯২/১৩ নং একটি চেক প্রতারণা মামলায় সে সাজাপ্রাপ্ত আসামী। মহানগর স্পেশাল ট্রাইবুন্যাল আদালত তাকে উক্ত মামলায় এক বছরের সাজা প্রদান করেন। তার বিরুদ্ধে এ মামলায় সাজা পরোয়ানা জারি রয়েছে। অন্যদিকে একই আদালতে চেক প্রতারণার অভিযোগে আলমগীর নামের একজন বাদি হয়ে সি.আর ৯৯৬/২২ আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এস.আই এস.এম রাশেদ জানান, দুটি পরোয়ানায় গ্রেপ্তার করে তাকে গতকাল কোর্টে চালান দেওয়া হয়েছে। বিজ্ঞ আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

উল্লেখ্য ২০১০ সাল পর্যন্ত মাহামুদুল হক বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে আওয়ামীলীগে যোগদান করেন এবং প্রতারণা সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে আরো ৩টি মামলা রয়েছে বলে এলাকার লোকজন সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট