1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক মামলার আসামির আত্মসমর্পণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১২৪৬ বার পড়া হয়েছে

ইমরান হোসেন মুন্না :চট্টগ্রামের পটিয়ায় পুলিশের চলমান সাঁড়াশি অভিযানের প্রেক্ষিতে স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন একাধিক মাদক মামলার পলাতক আসামি সমীর সরদার (৪৫)। তিনি উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেঁচিয়া পাড়া এলাকার মৃত ভোলা সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সমীর সরদারের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তিনি নিজে থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাহেদ মোহাম্মদ নাজমু নুর বলেন, “সমীর সরদার দীর্ঘদিন পলাতক থাকার পর আজ স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “পটিয়াকে মাদকমুক্ত রাখতে থানা পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। যারা এখনো পলাতক রয়েছেন, তাদের দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে।”

পুলিশের এমন অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট