1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

পটিয়ায় চাঁদাবাজির মামলায় গ্রেফতার-৩

  • প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৬৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, পটিয়াঃ

পটিয়া উপজেলার শ্রীমাই খালের বালু মহাল ইজারাদারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেফতার তিনজন। তারা হলেন, পটিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাবুলের পুত্র মো: মোতাহের (৩০), একই এলাকার মৃত মো: ইছাকের পুত্র মো: এরশাদ (৩০) ও আলম মিস্ত্রির ছেলে মো: শফিক (৩০)। রবিবার সকালে চট্টগ্রামের একটি আদালতে চাঁদাবাজি মামলায় হাজিরা দিতে গেলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
জানা গেছে, শ্রীমাই খালের ইজারাদারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডেন আইযুব আলীর পুত্র বাদী হয়ে রুকন উদ্দিন এজাহারনামী ৭ জন ও অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে মোতাহের, এরশাদ ও শফিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী রুকন উদ্দিন জানিয়েছেন, বালু মহাল ইজারা নিয়ে বালু উত্তোলন শুরু করলে মোতাহের নেতৃত্বে চাঁদা করে। এর পর পটিয়া থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় হাজিরা দিতে গেলে তাদের তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট