1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
পটিয়ায় হিফজুল কুরআন প্রতিষ্ঠান রুহুল কুরআন এডুকেশন ইনস্টিটিউট কার্যালয়ে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি কর্ণছেদন ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
১২ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টা থেকে থেকে রাত ৮টা পর্যন্ত পটিয়ায় বাহুলী শেখ পাড়ায় অবস্থিত রুহুল কুরআন এডুকেশন ইনস্টিটিউট কার্যালয়ে
ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান
করা হয়।
অনুষ্ঠানে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিনে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক সৈয়দ শিবলী সাদিক কফিল। সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় অতিথি ছিলেন সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত।

চিকিৎসা সেবা প্রদান করেন ডা. কে এম বদর উদ্দিন, ডিপ্লোমা ডা. ইমাম উদ্দিন আশফাক।

আয়োজকরা জানান, আমরা প্রায় ২ শতাধিক কিশোরী’র কর্ণছেদন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত নারী পুরুষকে অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা প্রদান ইত্যাদি তারা আরো জানান ভবিষ্যতে আরো বড় আকারে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এ ধরনের ফ্রি চিকিৎসা ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে পারে সবার কাছে দোয়া চেয়েছেন। স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট