1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

পটিয়ায় কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের ভাইয়ের দিঘীর পাড় সংলগ্ন এলাকায় ১৬ এপ্রিল মঙ্গলবার ক্বলবে কোরআন আলোর ফাউন্ডেশন এর উদ্যোগে সারাদিনব্যাপী কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। বিকালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বলবে কুরআনর আলোর ফাউন্ডেশনের
বিশিষ্ট সমাজসেবক আব্দুস সবুরের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মো.জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস ফুড স্ন্যাকস লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী
আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
ক্বলবে কুরআনের আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সংবাদ কর্মী শায়ের মোহাম্মদ আকতার উদ্দিনের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন ক্বলবে কুরআনের আলো ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা ইয়াসিন আরফাত,বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ.কিউ.এম মোসলেহ উদ্দিন,সমাজসেবক হাজী শহিদুর রহমান খাঁন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মো.ইব্রাহিম,মো.আলমগীর,ডা: ইমাম উদ্দিন আশফাকসহ অনেকে বিশেষ উল্লেখ্য:- ১০জনকে টাকা ও কুরআন শরীফ মগ সহ উপহার বিতরণ করা হয় এবং বিভিন্ন হেফজখানা ও মাদ্রাসা থেকে সর্বমোট প্রতিযোগী ৫০ জন,বাকি যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে যাতায়াত খরচ নগদ টাকা ও একটি সম্মাননা মগ পুরস্কার প্রদান ও অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট