1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৩ বার পড়া হয়েছে

বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যেগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। প্রভাত ফেরি ও বর্ণমালা রেলীর পর শহীদ মিনারে ফুল অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সকাল থেকে চিত্রাঙ্কন, আবৃত্তি, বাংলা বানান, শব্দ ভাণ্ডার, সুন্দর হাতের লিখা প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ফখরুল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল একাডেমিক কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খোরশেদ আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মুহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র কো -অর্ডিনেটর হিজবুন নাহার,জুনিয়র কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, মতলুবা নাসরিন, ফাহমিদা কাউনাইন, লুৎফুন্নেছা ডেইজি, রোমানা আক্তার, মাকছুরা জাহান, সাজ্জাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা বদরুল আহসান ও আশরাফ উদ্দিন প্রমুখ।

ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের অংশগ্রহণে ভাষা শহিদদের আত্মত্যাগ ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার দৃঢ় প্রত্যয় ফুটে উঠে। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট