1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

নোয়াখালীতে ৩য় ব্যাচে প্রশিক্ষণ শুরু ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নোয়াখালী:

জেলা প্রাশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি কনফারেন্স হলে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের ৩য় ব্যাচের ৪ দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকে এ প্রশিক্ষণ শুরু হয়।

কোর্স কোর্ডিনেটর হিসেবে ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক জালাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা। আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন, চাটখিল উপজেলা সমন্বয়কারী রবিউল হাসান।

৩য় ব্যাচের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন জেলার সদর ও কবিরহাট উপজেলাধীন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ। তার আগের ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করেছেন চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলার ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ। শেষ ব্যাচে প্রশিক্ষণ দেয়া হবে হাতিয়া, সুবর্ণচর ও কোম্পনীগঞ্জ উপজেলার ইউপি প্রশাসিনক কর্মকর্তাদের।

২য় ব্যাচের ১ম দিনের প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করছেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. ইব্রাহীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়াছিন।

প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন প্রশিক্ষণের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট