1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

নোয়াখালীতে চোরাই গরু সহ আটক ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৬৯২ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে পিকআপ ভর্তি চোরাই গরুসহ ৩জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

আটকৃতরা হলেন, হাতিয়া উপজেলার পূর্ব রহমতপুর গ্রামরে আজহার আহমদের ছেলে মো. হাসান (৩১), উত্তর আদর্শ গ্রামের আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রহিম রয়েল (২৫) ও পশ্চিম আদর্শ গ্রামের আবুল হাশেমের ছেলে মোহাম্মদ রবিন (২৫)।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে, একই দিন ভোর ৬ টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের জোবায়ের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হাতিয়ার চানন্দি ইউনিয়ন থেকে একটি গরু নিয়ে আসার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে জোবায়ের বাজার এলাকায় একটি পিকআপ গাড়ি আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা চানন্দি ইউনিয়নের একটি বাড়ি থেকে গরু চুরি করে আসছে বলে স্বীকার করলে বিষয়টি থানায় অবগত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালক সহ তিনজনকে আটক করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,আটক আসামিদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। উদ্ধারকৃত গরু প্রকৃত মালিকের কাছে স্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট