1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের ২য় ব্যাচের প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি, নোয়াখালী:
জেলা প্রাশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি কনফারেন্স হলে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের ২য় ব্যাচের ৪ দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকাল থেকে এ প্রশিক্ষণ শুরু হয়।

কোর্স কোর্ডিনেটর হিসেবে ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক জালাল উদ্দীন। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন, চাটখিল উপজেলা সমন্বয়কারী রবিউল হাসান ও সোনাইমুড়ী-সেনবাগের উপজেলা সমন্বয়কারী মো. মোছলেহ উদ্দিন।

২য় ব্যাচের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন জেলার সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলাধীন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ। তার আগের ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করেছেন চাটখিল ও বেগমগঞ্জ উপজেলার ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ। পরের ২ ব্যাচে প্রশিক্ষণ দেয়া হবে সদর-কবিরহাট ও হাতিয়া-সুবর্ণচর-কোম্পনীগঞ্জ উপজেলার ইউপি প্রশাসিনক কর্মকর্তাদের।

২য় ব্যাচের ১ম দিনের প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করছেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. ইব্রাহীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়াছিন।

প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন প্রশিক্ষণের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট