1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

নেত্রকোনার মোহনগঞ্জে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ তানিমা খান

নেত্রকোনার মোহনগঞ্জে তিন কেজি গাঁজাসহ মো. জসীম উদ্দিন (৩০) এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে পৌরশহরের টেংগাপাড়া এলাকার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক জসীম উদ্দিন ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট দরবারপুর গ্রামের মুগুল আহমেদের ছেলে।

পুলিশ জানায়, পৌরশহরের টেংগাপাড়া এলাকায় পাইলট স্কুলের সামনের সড়কে মাদক কেনা-বেচা হচ্ছে। এমন গোপন খবরে এসআই পিন্টু চন্দ্র দে’র নেতৃত্বে এএসআই জহিরুল ইসলাম ও লিলো চন্দ্র দাসসহ একদল পুলিশ অভিযান চালায়। পুলিশ দেখে জসীম উদ্দিন দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে পুলিশ তাকে ধরে ফেলে। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে তিন কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা করেছে পুলিশ।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, এ ঘটনায় আটক জসীম উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট