1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

নিহত শহীদ ওমরের কবর জেয়ারতে মুক্তিযোদ্ধা উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৪৫১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরা আনন্দ মিছিলে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেডিং সেন্টারের মেধাবী ছাত্র শহীদ ওমর বীন নুরুল আবছারের কবর জিয়ারত করেছেন অন্তবর্তী সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীরপ্রতীক।

রবিবার(১৮ আগস্ট) বিকালে শহীদ ওমরের গ্রামের বাড়ি চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন আমরা শহীদ ওমরকে আর ফিরে পাবো না তবে সে দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছে ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর অবদান জাতি কোনদিন ভুলবে না। আমি এমন কিছু করে যাবো যাতে সে অমর হয়ে থাকে। তাঁর আত্মত্যাগের বিনিময়ে নতুন একটি দেশ পেয়েছি। আমি যাতে তাঁকে মূল্যায়ন করতে পারি এবং দেশকে যেন সমৃদ্ধশালী করতে পারি তার জন্য সবাই আমাকে দোয়া করবেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যার আলহাজ্ব মোহাম্মদ জাহেদুল হক, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছহাব উদ্দীন, বোয়ালখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর শওকত সহ শিক্ষার্থীবৃন্দ।

শহীদ ওমরের কবর জিয়ারত ও দোয়া শেষে তার পিতা-মাতা এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট