1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালীতে নির্বাচনকে ঘিরে এক হয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। দেশের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার করেছেন তারা।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮ টায় বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নগরীর অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, দলের জন্য আমরা এক হয়ে কাজ করবো। ধানের শীষ আপনাদেরই প্রতীক। এর ইজ্জত রক্ষা করার দায়ও আপনাদের।

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন।

জেলা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, বিএনপি নেতা শহীদুল্লাহ্ চৌধুরী, ইউছুপ চৌধুরী, মেহেদী হাসান সুজন, এএম কামাল উদ্দিন, নুরুল করিম নুরু, রফিকুল ইসলাম ও মোজাম্মেল হক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট