1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরলস কাজ করছে গাইবান্ধা জেলা পুলিশ —-পুলিশ সুপার কামাল হোসেন

  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৪৮৯ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন বলেছেন,ঈদে নাড়ির টানে ঘর মুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরলস কাজ করছে গাইবান্ধা জেলা পুলিশ। গাইবান্ধা জেলার ৩২ কিলোমিটার মহাসড়ক যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মলম পার্টি অজ্ঞান পার্টি,সড়ক ডাকাতি,চুরি,ছিনতাই প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। সড়ক দূর্ঘটনা প্রতিরোধে চালক সুপারভাইজার ও হেলপারদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ লিফলেট বিতরন করা হয়েছে।

১৯ এপ্রিল বুধবার দুপুরে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের রাত্রি কালীন নিরাপত্তা নিশ্চিত করতে পলাশবাড়ী চৌমাথা মোড়ে অস্থায়ীভাবে স্থাপন করা যাত্রী ছাউনীর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,সারাদেশে যেভাবে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা
ঘটছে এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এসব ঘটনার অন্তরালে কোন নাশকতা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান,সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব,থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামিলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।√#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট