1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

নিখোঁজ মিনহাজের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৫১৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

কর্ণফুলী নদীতে নিখোঁজ কলেজ ছাত্র মো.মিনহাজের মরদেহ নদী থেকে উদ্ধার করেছেন স্বজনরা।

মিনহাজের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল বলেন, শুক্রবার বিকেলে ৫ টার দিকে নৌকার এক মাঝির কাছে খবর পেয়ে কর্ণফুলী নদীর নতুন ব্রিজের শিকলবাহা এলাকায় মিনহাজের পরিবারের সদস্যরা পৌঁছান। সেখানে মিনহাজের মরদেহ ভাসছিল।

মিনহাজের মরদেহ শনাক্ত করার পর রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।

মিনহাজ পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ড এলাকার মাহমুদুল হকের ছেলে। সে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ত।

গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব কালুরঘাট ফেরিঘাট এলাকায় নদীর স্রোতের তোড়ে তলিয়ে গিয়েছিল মিনহাজ।

এরপর তার খোঁজ করছিলেন ফায়ার সার্ভিস, আত্মীয় স্বজন ও স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী খোরশেদ আলম বলেন, নিখোঁজ কলেজ ছাত্র মিনহাজের জন্য নদীর পাড়ে শতশত লোক গত বুধবার বিকেল থেকে খোঁজ চালিয়ে গেছেন। শুক্রবার এর অবসান হলো মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট