1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিখোঁজ আশরাফ উদ্দিন কাজলের লাশ কর্ণফুলীতে চান্দগাঁও হামিদচর পাওয়া গেছে

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৪০০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

কর্ণফুলীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজলের লাশ পাওয়া গেছে। রবিবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

কর্ণফুলী নদীর চান্দগাঁও হামিদচর এলাকায় কাজলের লাশটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা মরদেহ উদ্ধার  করেছেন। পরে পৌর মেয়রের হাতে লাশটি হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাহার উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, স্থানীয়রা কর্ণফুলী নদীর চান্দগাঁও হামিদচর এলাকায় কাজল লাশটি ভেসে উঠতে দেখে পরে তাকে উদ্ধার করে তার বাড়ীতে পাঠানো হয়। সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে রাত ১০টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে।

গত শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে একটি যাত্রীবাহী নৌকা ফেরিকে ধাক্কা দিলে নৌকা থেকে কাজলসহ দু’জন নদীতে পড়ে যায়। এর মধ্যে নূর কাদের কূলে উঠতে পারলেও কাজল নদীতে তলিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট