1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

নিখোঁজের চার দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের চার দিন পর মো. জসীম উদ্দীন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম এলাকার একটি পুকুরে মরদেহটি ভেসে ওঠে।

জসীম উদ্দীন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুড়া মসজিদ এলাকার মাতব্বর বাড়ির মরহুম আহমদ ছৈয়দের ছেলে।
নিহতের বড় ভাই মো. কাশেম জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। জসীম উদ্দীন গত ৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
পরিবারের সদস্যরা জানান, জসীম উদ্দীন দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট