1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মসজিদ–মন্দিরের পর বোয়ালখালীতে এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি

নারী হলো সবুজ বনানী ফাতিমা কানিজ

  • প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১২ বার পড়া হয়েছে

আতুঁর ঘরে নাড়ী কাটার সময়
চিৎকার করে কেঁদে জানিয়েছিলাম
আমি মেয়ে।আমি নারী।
এ সংবাদে সবাই ফিরে যায়
আর কখনো এ মুখো হয়নি
তাদের মাঝে কেউ কেউ নারী ছিলেন।
মাতৃত্বের গৌরবে মা’র চোখে সেদিন
আনন্দাশ্রু ঝরে ছিল কারন
মা জানতেন,,,,আমি জাগ্রত।

খুব গভীরে শেকড়ের টান অনুভব হয়
সযত্নে শেকড়টি পুঁতে ছিলেন পূর্বপূরুষ।
সমস্ত প্রহসন,ঘৃণা,অবহেলা ও প্রেম শুষে নিয়ে
আকাশের দিকে প্রসারিত হতে থাকে,
বঞ্চনা জুগিয়েছে শক্তি,, প্রেম দিয়েছে মায়াবীজ
যুগে যুগে বিস্তরণ হয়েছে বিশ্বময়,
আতুর ঘর থেকে বিংশ পরিক্রমায়
গড়েছে সখ্যতা,কেড়েছে রাহুগ্রাস
বেঁধেছে মায়ায়,নিবিড় ছায়ায়
আজ সে পরিপূর্ণ এক সবুজ বনানী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট