1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

নানা আয়োজনে  সুবর্ণচরে জাতীয় মৎস সপ্তাহের ২০২৩ পালিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৬২৫ বার পড়া হয়েছে

মোঃতাহসিনুল আলম সৌরভ

সুবর্নচর (নোয়াখালী) প্রতিনিধি

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী আব্দুল হালিম চৌধুরী এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা আওয়ামীলীগ সদস্য ডাক্তার আব্দুর রব, চরজব্বার থানার (এসআই) নুর হোসেন, এস আই মাহমুদুল হক,  মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার মো. জাহিদুল ইসলাম,   উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোবারক হোসেন প্রমূখ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিগণ, মৎস্য সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ অন্যান্যরা।

 

র‍্যালি ও আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন সম্পন্ন করে উপজেলা  পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে জনবহুল স্থানে মাছ চাষ ভিত্তিক সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

বক্তারা বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে ১ নাম্বারে রয়েছে, বিলুপ্ত দেশীয় মাছ চাষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কার্প মাছ, তেলাপিয়াসহ নানা জাতের মাছ এখন সর্বোচ্ছ চাষ হচ্ছে এবং মানুষের চাহিদা শতভাগ পূরণ হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট