1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

নাগেশ্বরীতে ধান ক্ষেতে যুবকের লাশ, অটো ছিনতাইয়ের সন্দেহ

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে

জাহিদ খান,জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরারভিটা গ্রামে একটি ধান ক্ষেতে মো. বেলাল হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। তিনি ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের নুরনবি মিয়ার ছেলে এবং পেশায় একজন অটোচালক ছিলেন।

শনিবার (১ মার্চ) সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ অটো ছিনতাইকারী চক্র তাকে হত্যা করে অটো নিয়ে পালিয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার অটোটি ঘটনাস্থলে পাওয়া যায়নি।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, “মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট