1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

নবাগত নির্বাহী অফিসারের সাথে বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান হোসাইন সজীব।মঙ্গলবার (১৯ডিসেম্বর) বিকেল ৪ টায় নিজ কার্যালয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বোয়ালখালী প্রেস ক্লাবেব সভাপতি এস এম মোদ্দাচ্ছের , সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবর, সাবেক সভাপতি এম এ মন্নান,সাবেক সভাপতি শাহিনুর কিবরিয়া মাসুদ,সহ সভাপতি রাজু দে, যুগ্ম সাধারণ সম্পাদক পুজন সেন, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি,অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু,সদস্য কাজী এমরান কাদেরী, এসএম রবিউল হোসেন,হোসাইন মাহামুদ,আবু নাঈম,শাহাদাত হোসাইন জুনাঈদী উপস্থিত ছিলেন।

এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। এবং যত অনিয়ম, অন্যায় তা সাংবাদিকদের চোখে দেখবে বলেও আশা রাখেন।

উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব এর আগে কক্সবাজার  জেলার উখিয়া  উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট