1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নবনির্বাচিত সাংসদ মোতাহেরুল ইসলামের সাথে পিআরইউ নেতৃবৃন্দের সৌজন্যে শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৭৩৫ বার পড়া হয়েছে

২৮৯ চট্টগ্রাম পটিয়া-১২ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচছা জানিয়েছেন পটিয়া রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) নেতৃবৃন্দরা।

শনিবার (১৩ জানুয়ারী) রাতে পটিয়া স্হানীয় সংসদ সদস্যের কার্যালয়ে পিআরইউ নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করতে যান। এসময় নেতৃবৃন্দরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় নবাগত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন,সাংবাদিকতা একটা মহান পেশা।পটিয়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পটিয়াসহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সাহসী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পটিয়ায় সাংবাদিকতার এক অতীত ঐতিহ্য রয়েছে।এই ধারা গতিশীল রাখবে পটিয়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা। সেজন্য আমি আমার স্হান থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আ ন ম সেলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাউছার আলম,যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কান্তি নাথ,অর্থ সম্পাদক মোহাম্মদ রিদওয়ান,দপ্তর সম্পাদক আকবর উদ্দিন খান, সদস্য আকরাম খানসহ আরো অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট