1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

নদীতে ডুবে কলেজ ছাত্র নিখোঁজ,এখনো উদ্ধার করা সম্ভব হয়নি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৫০৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

কর্ণফুলী নদী থেকে বল তুলতে গিয়ে মো.মিনহাজ (১৯) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন।

১৯ জুলাই, বুধবার বিকেল ৫টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।

নিখোঁজ মিনহাজ বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের মো. মাহমুদুল হকের ছেলে। সে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে কালুরঘাট সেতু নিচে ফেরি ঘাটে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল মিনহাজ। এর এক পর্যায়ে বলটি নদীতে পড়লে তা তুলে আনতে যায় মিনহাজ। এসময় সে স্রোতের তোড়ে তলিয়ে যায়।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.সাইদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের ডুবুরি দল আগ্রাবাদ থেকে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে রাত ৯টায় পর্যন্ত চলে। তবে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট