1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ

ধোপাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৫৪৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ধোপছড়িতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
১২ আগষ্ট (শনিবার) দুপুরে ধোপাছড়ি গিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন যথাক্রমে,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা, মাওলানা সোলাইমান ফারুকী, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট আ’লীগ নেতা ও গাছবাড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, উপজেলা আ’লীগের সদস্য শওকত হোসেন ফিরোজ,চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এইচ এম শহীদ আলী,মোজাম্মেল হক তালুকদার,বোরহান উদ্দিন গিফারী,আ’লীগ নেতা আবদুল মোনাফ,আয়ুব মেম্বার,হেলাল উদ্দিন মেম্বার,আবদুল করিম মেম্বার, মোরশেদ বিন চৌধুরী খোকন, আমজাদ চৌধুরী,শাখাওয়াত হোসেন চৌধুরী বাচা,বদিউল আলম,কাজী শিমুল আহমেদ,জাহিদুল ইসলাম নয়ন,মো.মানিক,আলী আকবর, দেলোয়ার হোসেন,নুরুল আবছার ফরাবী,শাহাদাত রিপন মাসুদ প্রমুখ।
উল্লেখ্য:- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী ধোপাছড়ি থেকে আসার পথে পূর্ব দোহাজারী ৭নং ওয়ার্ড আজিজ মাষ্টারের বাড়ি ও বেগম বাজার বিভিন্ন এলাকায় ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন,এবং অসহায় পরিবারকে তাহার নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করা হয়। তিনি বলেন সুখে দুঃখে আপনার পাশে আছি ছিলাম এবং ভবিষ্যতে পাশে থাকবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট