1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

ধানি জমিতে মিলল লাশ

  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৫১৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

শনিবার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ধানি জমি থেকে ম্যাক্সি পরিহিত একব্যক্তির লাশ পাওয়া গেছে।

উপজেলা সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হোড়ারবাগ গ্রামের সেবাখোলা বিলে এ লাশ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য জানান, শাকপুরা স্কুলের উত্তর পাশে সেবাখোলা বিলের একটি ধানি জমিতে লাশটি পড়েছিলো। স্থানীয় লোকজন বিষয়টি জানালে থানায় খবর দিয়েছি।

তিনি বলেন, লাশের ধরণ দেখে মনে হচ্ছে ২-৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশের পচন ধরায় কিছুই বোঝা যাচ্ছে না। লাল রংয়ের ম্যাক্সি পরিহিত। মুখমণ্ডল কালো কালিতে রাঙানো। মুখ বিকৃত রয়েছে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক রেযাউল জাব্বার বলেন, ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে সেখানে মরদেহ ফেলে রেখেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ওই ব্যক্তির নাম-পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট