1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

ধর্ষকের ফাঁসির দাবিতে আজও উত্তাল সোনাইমুড়ী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী):

৭ বছরের শিশু জান্নাতের ধর্ষকদের ফাঁসির দাবিতে মঙ্গলবার সকাল ১১ টার দিকে সোনাইমুড়ী বাইপাস চত্তরে মানববন্ধন করেছে সকল পেশার মানুষ। এছাড়াও একই সময়ে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

দড়ি লাগলে দড়ি নে, তবুও ধর্ষকের ফাঁসি দে। ছাত্র-ছাত্রীদের এই স্লোগানে কেপেছে সোনাইমুড়ীর মহাসড়ক। অন্যদিকে মানববন্ধনকারীরা অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন।

এসময় সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম বলেন, আমরা ইতিমধ্যে ১জনকে গ্রেপ্তার করেছি। পরে তাকে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

ভুক্তভোগী শিশুটির বাড়ি নদনা ইউনিয়নের উত্তর শাকতলা গ্রামে। স্থানীয় জামি’আ আশরাফিয়া মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্রী সে। শনিবারে বিকালে ধর্ষনের ঘটনার পর তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট