1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

দ্রুত সংস্কার করে নির্বাচনী পরিবেশ তৈরি করুন- এরশাদ উল্লাহ

  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২২৫২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, দ্রুত সংস্কার করে নির্বাচনী পরিবেশ তৈরি করুন।

তিনি বলেন, বিগত ২০১৪ সালে, ২০১৮ সালে ও সর্বশেষ ২০২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। এমন পরিবেশ তৈরি করুন যাতে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।

শনিবার (১৫ মার্চ) বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো.শওকত আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যান।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু ও জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু আকতারের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ্ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.আজগর, সহ সভাপতি জসিম উদ্দিন মেম্বার, শফিকুল ইসলাম শাহীন, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুন, উপজেলা শ্রমিক দল সভাপতি আকরাম হোসেন দুলাল, বিএনপি নেতা জাকির হোসেন, এস্কান্দর, স্বপন শীল, কামাল উদ্দিন, পৌর যুবদল নেতা লোকমান প্রমুখ।

এ মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট