1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৬০৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

আইন-শৃঙ্খলা রক্ষাসহ পেশাগত দায়িত্ব পালনে অভিন্ন মানদন্ডের আলোকে ভালো কাজের স্বীকৃত স্বরূপ খাগড়াছড়িতে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মা‌টিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া।

রোববার (২৩জুলাই) দুপু‌রের দি‌কে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সনদ তুলে দেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক।

এসময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো.নাজিম উদ্দিন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) মো:কামরুজ্জামান সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া এক প্রতিক্রিয়ায় এ অর্জন মাটিরাঙ্গা থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সসহ মাটিরাঙ্গার সর্বস্তরের জনসাধারনকে উৎসর্গ করেছেন।

##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট